আমি ডা. নিগার বিনতে আতাউর। ২০১৭ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে বিডিএস পাশ করেছি আলহামদুলিল্লাহ। এরপর ‘কমিউনিটি ডেন্টিস্ট্রি’ তে এমপিএইচ করেছি। এন্ডোডোন্টিকসে পিজিটি সহ আরোও বিভিন্ন কোর্স করা হয়েছে ডেন্টিস্ট্রি তে। পাশ করার পর থেকেই অনলাইনে টুকটাক পরামর্শ দেয়া শুরু হলেও ২০২১ সালের জানুয়ারি মাসে তা পূর্ণতা লাভ করে আমাদের অফলাইনে চেম্বারের মাধ্যমে। কারণ অনলাইনে ডেন্টাল এর সব চিকিৎসা দেয়া পসিবল হয়না। কিছু ক্ষেত্রে চিকিৎসা দেয়া, কিছু ক্ষেত্রে গাইডলাইন দেয়া আর কিছু কন্ডিশনে সরাসরি চিকিৎসা করাতে হয়।
আমি যেহেতু চেম্বারে শুধু মহিলা ও বাচ্চা পেশেন্ট দেখি তাই আমাদের চেম্বারটাও ওভাবেই সাজিয়েছি আলহামদুলিল্লাহ। অপারেটিং রুম, ওয়েটিং রুম মেইল-ফিমেল সব আলাদা।ডেন্টাল সার্জন, এসিস্ট্যান্ট ও এক্সরে টেকনিশিয়ান সব মহিলা রয়েছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য আলাদা নামাজেরও সুযোগ রয়েছে। এ সবকিছুই সম্ভব হয়েছে মহান সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে। আশা করি আমরা বেস্টটাই দিতে চেষ্টা করবো বিইযনিল্লাহ।
রোগী দেখার সময়:
শুক্র-শনিবার
সকাল ৯টা- দুপুর ১২ টা বিকাল ৪টা-সন্ধ্যা ৭টা
রোগী দেখার ফি: ২৫০ টাকা
এপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম:
এপয়েন্টমেন্ট নেয়ার জন্য ফেসবুক পেইজে মেসেজ দিতে হবে। (পেইজ লিংক নিচে উল্লেখ করা আছে।)
এপয়েন্টমেন্ট এক দিন আগে নিতে হবে। পেশেন্টের শিডিউল এর উপর ভিত্তি করে এপয়েন্টমেন্টের দিন, তারিখ ও সময় নির্ধারিত হয়ে থাকে।