কেন এই উদ্যোগ
করোনাকালীন সময়ে অনেক নারীই ’অনলাইন উদ্যোক্তা ‘ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। কেউ অবসর সময়কে কাজে লাগানোর জন্য, কেউ নিজের সুপ্ত প্রতিভাকে বিকশিত করার জন্য, কেউবা আবার আর্থিকভাবে পরিবারকে সহায়তা করার জন্য অনলাইন ব্যবসা শুরু করেছেন। যদিও বর্তমানে সব মার্কেট খুলে গেছে এবং অনেক নারী উদ্যোক্তাই পড়াশোনা, চাকুরি বা অন্যান্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে গেছেন তারপরও এখনও অনেক নারী আছেন যারা এই অনলাইন ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন।
সেই সাথে অনেক নারী ক্রেতাই অনলাইন কেনাকাটায় অভ্যস্ত হয়ে গেছেন। ঘরে বসে নিজের প্রয়োজনীয় পণ্য পছন্দ করে অর্ডার করা এবং ঘরে বসেই তা ডেলিভারির পাওয়ার মাধ্যমে তারা যাতায়াতের ঝামেলা এড়াতে এবং সময় সাশ্রয় করতে পারছেন।
এছাড়া যারা দেশের বাইরে থেকে তাদের দেশে বসবাসরত আত্মীয়-স্বজনকে উপহার পাঠাতে চান কিংবা দেশের ভিতরেও এক শহর থেকে অন্য শহরে তাদের প্রিয়জনদের উপহার দিতে চান তারা এখন অনলাইনে অর্ডার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
তবে অনলাইনে কোনো ক্রেতা যখন নিদিষ্ট কোনো পণ্য কিনতে চান তখন স্বাভাবিকভাবেই তিনি চান সেই পণ্য পাওয়া যায় এমন বেশ কয়েকটি পেইজ ঘুরে দেখতে, যেন তিনি তার বাজেট ও পছন্দ অনুযায়ী পণ্য নির্বাচন করতে পারেন। কিন্তু একজন ক্রেতার পক্ষে বিভিন্ন পণ্যের বিভিন্ন পেইজের নাম মনে রাখা সম্ভবপর হয় না। তাই অধিকাংশ ক্ষেত্রেই তিনি যা করেন তা হলো বিভিন্ন ফেসবুক গ্রুপে তিনি এ ধরনের পোস্ট দেন- “ আমি অমুক পণ্য কিনতে চাই, কাদের পেইজে পাওয়া যাবে কমেন্টে জানান বা ইনবক্স করেন।” ক্রেতাদের এই বিড়ম্বনা থেকে মুক্তি দেয়ার জন্য আমাদের এই উদ্যোগ।
এই ওয়েবসাইট অনলাইন বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সংযোগকে সহজতর করবে ইনশাআল্লাহ।
Disclaimer
* এই ওয়েবসাইটে শুধুমাত্র বিভিন্ন অনলাইন শপ গুলোকে তাদের প্রোডাক্ট/সার্ভিস ক্যাটাগরি অনুযায়ী লিস্ট করা হয়েছে।
* এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো পণ্য/সার্ভিস বিক্রয় করা হয় না।
* এই ওয়েবসাইটে লিস্টেড অনলাইন শপগুলো থেকে কোনো পণ্য/সার্ভিস কিনতে হলে সংশ্লিষ্ট অনলাইন শপের ফেসবুক পেজ/ওয়েবসাইটে যোগাযোগ করে কিনতে হবে।
* ক্রেতা-বিক্রেতা তাদের নিজ দায়িত্বে লেনদেন সম্পন্ন করবেন, এক্ষেত্রে ওয়েবসাইট কর্তৃপক্ষের কোনো দায়-দায়িত্ব থাকবে না।
* কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ কোনো ভাবে দায়ী থাকবে না।
