আমাদের অনলাইন স্বাস্থ্যসেবা কার্যক্রম এর যাত্রা শুরু হয় ২০২২ সালের ১৫ আগস্ট। আমরা শুধুমাত্র নারী ও শিশুদের অডিও বা ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে থাকি। আমাদের ডক্টররা আন্তরিকতার সাথে সময় নিয়ে রোগীর বিস্তারিত হিস্টরি শোনেন এবং ট্রিটমেন্ট দিয়ে থাকেন। পাশাপাশি রোগীকে রোগ ও ট্রিটমেন্ট সম্পর্কে কাউন্সেলিংও করেন।
এখানে রোগী দেখার ৭ দিনের মধ্যে রিপোর্ট দেখাতে কিংবা একই সমস্যার জন্য রোগীর কোনো জিজ্ঞাসা বা সেবা দরকার থাকলে ডক্টরের এপয়েন্টমেন্ট নিতে কোন ফি রাখা হয় না।
রোগী দেখার সময়: প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা।
রোগী দেখার ফি: ২০৪ টাকা
এপয়েন্টমেন্ট নেয়ার নিয়ম: ফেসবুক পেইজে মেসেজ দিতে হবে অথবা ওয়েবসাইট থেকেও এপয়েন্টমেন্ট নিতে পারবেন।
আমাদের সাথে সংযুক্ত ডাক্তারদের পরিচিতি-
1. Dr. Sushmita Akter MBBS (DU) Assistant Register (Ibne Sina Medical College)
2. Dr. Sayma Sajjad MBBS (DU) Islamic Psychology (on course) Certified Parenting Coach
3. Dr. Samiun Binte Safi MBBS (DU)
4. Dr. Tanzina Ahsan MBBS (DU)
5. Dr. Sayeda Binte Emarot MBBS (DU)
বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ ভিজিট করুন। এছাড়াও আমাদের ইনবক্স করতে পারেন।