পণ্যের মার্কেটিং

অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রেতার কাছাকাছি পৌঁছানো। যদিও ’অর্গানিক রিচ’ এর চেয়ে বেটার কিছু হয় না তবে মাঝেমাঝেই ফেসবুক রিচ অনেক কমিয়ে দেয় বিধায় অনেকেই পেইড বুস্টিং করতে বাধ্য হয়।

এখানে কিছু বিষয় বিক্রেতাদের জানা দরকার। যেমন- বুস্ট দুইভাবে করা যায়। পেইজ বুস্ট করা যায় বা পেইজের কোনো বিশেষ পোস্ট বুস্ট করা যায়। বুস্ট করার আগে আপনি যে পণ্যের মাকেটিং করতে চাচ্ছেন তার চাহিদা কোন বয়সের ক্রেতাদের মাঝে বেশি আছে এবং কোন এরিয়াতে ক্রেতা পাওয়ার সম্ভাবনা বেশি আছে তা বুদ্ধিমত্তার সাথে সিলেক্ট করে দিতে হবে।

 সর্বনিম্ন ১ দিন থেকে আরও বেশি দিনের জন্য বুস্ট করার অপশন রয়েছে। তবে নূন্যতম ৭ দিনের জন্য বুস্ট করলে ভালো ফলাফল আশা করা যায়। এছাড়াও যে পোস্ট বুস্ট করা হবে তার কন্টেন্ট , ফটোগ্রাফি সুন্দর হলে তা নতুন ক্রেতা আকৃষ্ট করতে সমর্থ হবে। এই বিষয়গুলো বিক্রেতাকেই জানিয়ে দিতে হবে যিনি বুস্ট করবেন তাকে। অর্থ্যাৎ শুধু কাউকে টাকা দিয়ে দায়িত্ব শেষ করলেই হবে না, নিজেকেও সচেতন হতে হবে।

Scroll to Top